1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জে এমপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

কমলগঞ্জে এমপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৭৪৮ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে স্থানীয় সাংসদ আব্দুস শহীদ এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় মুন্সীবাজারে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজন এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম মুসাদ্দেক আহমদ মানিক, পৌর মেয়র জুয়েল আহমদ, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ইমতিয়াজ আহমেদ বুলবুল, পতনঊষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, যুবলীগ নেতা আব্দুল মালিক বাবুল, আবুল বশর জিল্লল প্রমুখ। বক্তারা বলেন, স্থানীয় সংসদ সদস্যের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং হামলা কারিদের শাস্তির দাবি করেন।

উল্লেখ্য: মুন্সিবাজারে ২ জানুয়ারি রাত ১০টায় ইউপি নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রধান নিবার্চনী কাযার্লয়ে ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদের গাড়ি বহরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হামলা চালান বিদ্রোহী বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ তরফদার ও তার কর্মীসমর্থক। হামলায় এমপি অক্ষত অবস্থায় থাকলেও দুপক্ষের সংঘর্ষে স্থানীয় এমপির গানম্যান, গাড়ি চালক ও ব্যক্তিগত একান্তসহকারীসহ ৭ জন আহত হন। এ ঘটনায় রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের বড় ভাই বাদী হয়ে ৪০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT