1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কালাপুর কমিউনিটি ক্লিনিক-এ মা সমাবেশ - মুক্তকথা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

কালাপুর কমিউনিটি ক্লিনিক-এ মা সমাবেশ

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৯০৮ পড়া হয়েছে

কমিউনিটি ক্লিনিকে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল(৩০জানুয়ারী) দুপুরে জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কালাপুর কমিউনিটি ক্লিনিকে সিজি গ্রুপের আয়োজনে ও জেলা পলিসি ফোরামের সহযোগিতায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালাপুর কমিউনিটি ক্লিনিকে সিজি গ্রুপের সভাপতি ও ইউপি মহিলা সদস্য হোসনে আরা সুইটি-এর সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডা.সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পি ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিওন্যাল কো-অর্ডিনেটর(আর,সি) মো: আলমগীর মিয়া ও জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক সন্জিত কুমার রায়, ইউনিয়েনের স্বাস্থ্য সহকারী উর্মি রায়, কালাপুর কমিউনিটি ক্লিনিকের(সি,এইচ,সি,পি) ছন্দা দেবী, জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম, সাধারন সম্পাদক পরিতোষ দেব, সদস্য নাহিদ আক্তার, এহসানা চৌধুরী, আহসান হাবিবউল্লাহ টিপু, আবু সাইদ, ইফতেখারুল আলম, রাহিন মিয়া, দিপ্তী রানী দেব প্রমুখ।

সভা শেষে বিনামূল্যে গর্ভবতী মায়েদের রক্ত পরীক্ষা, হেমোগ্লোবিন, সাব পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এ ছাড়া তাদের কমিউনিটি ক্লিনিক থেকে ভিটামিন বি, আয়রণ ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট, অ্যান্টাসিড ট্যাবলেট এবং স্যালাইন প্রদান করা হয়।

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT