1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গ্রামীন মহিলাদের নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

গ্রামীন মহিলাদের নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৯৯৮ পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ওয়ার্ড নং-৪,৫,৬ ৭,৮,৯ এর আওতায় দত্ত বিনোশনা ও দলদাড়িয়া গ্রামে গ্রামীন মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার(১লা এপ্রিল) দুপুরে মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে সদও উপজেলার কনকপুর ইউনিয়নের দত্ত বিনোশনা গ্রামের ডা: গোপাল চন্দ্র দেব এবং বিকেলে নলদাড়িয়া গ্রামের ইউপি মহিলা সদস্য গীতা রানী চন্দ এর বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন।

কনকপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য গীতা রানী চন্দ এর সভাপতিত্বে জেলা তথ্য অফিসের কামরুন নাহার এর পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ বক্তা ছিলেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন আব্দা বহুমুখি যুব সংঘের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান,বিভা মালাকার কল্পনা দেব মো: জাকির আহমদ প্রমুখ।

উঠান বৈঠকে শিক্ষা সহায়তা কর্মসূচি, যৌতুক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য করণীয়, স্মার্ট বাংলাদেশ গড়তে নাগরিকদের করণীয়,গুজব প্রতিরোধে করণীয়, ইত্যাদি বিষয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন বলেন, নারীর ক্ষমতায়নের জন্য সরকারের নানা পদক্ষেপ নিয়েছে। তিনি তার বক্তব্যে নারী শিক্ষা, স্বাস্থ্য,যৌতুক, গ্রামীন নারীদের উন্নতির নানা দিক, সামাজিক কুপ্রথা ইত্যাদি নিয়ে সার্বিক আলোচনা করেন। তিনি তাঁর বক্তব্যে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি সার্বিক সহায়তা করার আশ্বাস দেন।
উঠান বৈঠকে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দত্ত বিনোশনা ও নলদাড়িয়া গ্রামের প্রান্তিক নারী ও গৃহবধুরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT