1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চা গাছের জীবন রহস্য উন্মোচন - মুক্তকথা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

চা গাছের জীবন রহস্য উন্মোচন

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ১৭১৫ পড়া হয়েছে

লন্ডন:  চা গাছের জীবন রহস্য উন্মোচন করেছেন উদ্ভিদ বিজ্ঞানীরা। চীনের উদ্ভিদবিজ্ঞানীদের একটি দল ব্ল্যাক, গ্রিন ও উলং সহ সব ধরণের চা উৎপাদন হওয়া ‘ক্যামেলিয়া সাইনেনসিস’ (Camellia sinensis) গাছটির জন্ম সন্বন্ধীয় নির্মাণ খণ্ডগুলোর (জেনেটিক বিল্ডিং ব্লকগুলোর) রহস্য খুঁজে বের করেছেন। এই গবেষণায় বেরিয়ে এসেছে কিভাবে চায়ের ফ্লেভারের  রাসায়নিক প্রক্রিয়া কাজ করে। বিবিসি থেকে সংগৃহীত এ সংবাদটি ইত্তেফাক ও চ্যানেল আই প্রকাশ করেছে।
ক্যামেলিয়া সাইনেনসিস বা চা গাছের বিশাল অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব স্বত্ত্বেও এই গাছের জীবন রহস্য জিনোম কোড এতদিন অজানাই ছিল। গবেষক দলের প্রধান চীনের কুনমিং ইনস্টিটিউট অব বোটানির গবেষক লিঝি গাও বলেন, চায়ের বিভিন্ন ধরণের ফ্লেভার রয়েছে, কিন্তু চায়ের এই বিভিন্ন ধরণের ফ্লেভারের জেনেটিক রহস্যটা অজানাই ছিল।
চা গাছের জেনেটিক সিকুয়েন্স বা জিনোম তৈরি করতে গবেষকদের ৫ বছর লেগেছে। ৩ বিলিয়ন ডিএনএ বেস পেয়ারের জিনোম কোডটি কফির জিনোমের চেয়ে চারগুণ বড় এবং এখন পর্যন্ত তৈরি করা  যে কোনো উদ্ভিদের জিনোমের চেয়ে বড়।
ক্যামেলিয়া গণ বা প্রজাতির অন্তর্ভুক্ত ১০০টি গাছ রয়েছে যার মধ্যে বাগান সাজানোর প্রজাতিও রয়েছে। শুধুমাত্র এরমধ্যে ক্যামেলিয়া সিনোনসিস বাণিজ্যিকভাবে চা উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। গবেষকরা দেখেছেন, ক্যামেলিয়া সিনোনসিসের পাতায় ফ্লেভোনয়েড এবং ক্যাফেইনসহ উচ্চমাত্রার রাসায়নিক রয়েছে যার ফলে চায়ের বিভিন্ন ধরণের ফ্লেভার পাওয়া যায়। অন্যান্য ক্যামেলিয়া গণের অন্তর্ভুক্ত গাছে এই দুই রাসায়নিকের উপস্থিতি অনেক কম মাত্রায় রয়েছে।
ব্রিটিশ কিউ রয়েল বোটানিক গার্ডেনসের ডেপুটি ডিরেক্টর ড. মনিক সাইমন্ডস বলেন, এই গবেষণার ফলাফল চা উৎপাদনের সঙ্গে জড়িত সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT