1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

সংগৃহীত
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩১৪০ পড়া হয়েছে

নিউইয়র্কের ব্রুকলিনে হান্টার কলেজের বাংলাদেশি শিক্ষার্থী জিনাত হোসেনকে(২৪) সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা মেরে ফেলে দেয় ছিনতাইকারীরা। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিগত বুধবার(১১ মে) স্থানীয় সময় রাত ৯টায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রী নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হকের শালিকার মেয়ে বলে জানা গেছে। জিনাত বাবা-মাসহ নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দির জগতপুর গ্রামে। বাবার নাম আমির হোসেন।

জিনাতের খালু ডা. এনামুল হক জানান, জিনাত হোসেন ২০১৫ সালে বাবা-মার সঙ্গে নিউইয়র্কে আসে। ম্যানহাটনের হান্টার কলেজের ক্লাস শেষ করে বাসায় ফেরার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ তাদের জানিয়েছে, ব্রুকলিনের ইউটিকা স্টেশন থেকে জিনাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ঘটনার বিস্তারিত কিছুই জানাতে পারেননি তারা। ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশ বাংলাদেশি কমিউনিটিকে জানিয়েছে, ট্রেন স্টেশনে ছিনতাইকারীরা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় ছিটকে পড়ে ট্রেন লাইনে কাটা পড়ে তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সংবাদ সূত্র: অন্তর্জাল তড়িৎপত্র রিদমিক.নিউজ

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT