1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা আওয়ামীলীগের অফিসে স্মার্ট কর্ণার-এর উদ্ধোধন - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

জেলা আওয়ামীলীগের অফিসে স্মার্ট কর্ণার-এর উদ্ধোধন

সংবাদদাতা॥
  • প্রকাশকাল : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৬৩০ পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্ণার উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার(৬ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের জেলা আওয়ামী লীগের চৌমুহনাস্থ অফিসে ডিজিটাল স্মার্ট কর্নার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও মন্ত্রীপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার।

স্মার্ট কর্ণার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কবির বিন আনোয়ার বলেন, ‘ইতোমধ্যে ১৮টি জেলায় স্মার্ট কর্ণার চালু করা হয়েছে। আশা করছি আগামী জুলাইের মধ্যে অবশিষ্ট জেলা গুলোতে স্মার্ট কর্ণার চালু করা হবে। এরপর দেশের সব উপজেলায় এই স্মার্ট কর্ণার চালু করা হবে।

 

তিনি আরও বলেন, স্মার্ট কর্ণার স্থাপনের ফলে এখন থেকে প্রতিটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ডিজিটাল সুবিধার মাধ্যমে মুক্তিযুদ্ধ, সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে। এ উদ্যোগের ফলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস ও তথ্য পাবে।

এই সময় উপস্হিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আকমল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান ও পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, জেলা ও উপজেলা আওয়ামীলীগের অন্যন্যা নেত্রীবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT