1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
টঙ্গি ময়দানে সাদ পন্থিদের ইজতেমা এবারই শেষ - মুক্তকথা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

টঙ্গি ময়দানে সাদ পন্থিদের ইজতেমা এবারই শেষ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১১ পড়া হয়েছে

সাদপন্থি তাবলিগীদের বিশ্ব ইজতেমা হতে যাচ্ছে ১৪-১৬ ফেব্রুয়ারি। তবে এ ৩ দিন টঙ্গীতে ইজতেমা করতে হলে সাদপন্থিদের জন্য শর্ত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ শর্ত মেনে ইজতেমা করতে হলে এবারই হবে টঙ্গি ময়দানে সাদপন্থিদের শেষ ইজতেমা।

এ বিষয়ে মাওলানা সাদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম সংবাদ মাধ্যমকে বলেন, ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানেই হবে। তবে যে শর্ত দেওয়া হয়েছে তা মানা হবে কি না সে সিদ্ধান্ত নেবেন আমাদের মুরুব্বিগন।

স্বাভাবিক কারণেই যে কোন মানুষের মনে প্রশ্ন জাগতে পারে কে এই মাওলানা সাদ? দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হওয়া থেকে বুঝা যায় যে অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্বের কারণে সংগঠনটি দুটি দলে বিভক্ত হয়ে আছে। মূল দ্বন্দ্ব যাকে নিয়ে তিনি হলেন মাওলানা সাদ। পুরো নাম সাদ কান্ধলভী। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াছ (রহ.)-এর ছেলে মাওলানা হারুন (রাহ.)। তারই ছেলে হলেন মাওলানা সাদ কান্ধলভী। 

এর আগে মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদের স্বাক্ষরযুক্ত প্রজ্ঞাপনে বলা হয়, তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের অনুসারীরা(মাওলানা জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু করে ৫ ফেব্রুয়ারি ইজতেমা শেষ করবেন। এরপর ৬ ফেব্রুয়ারি বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন তারা। প্রজ্ঞাপনে আরও বলা হয়, মাওলানা সাদের অনুসারীরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৪-১৬ ফেব্রুয়ারি করার পর ১৮ ফেব্রুয়ারি মাগরিবের বাদে তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। এরপর ২০ ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দান শুরায়ি নেজামের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ(জিএমপি) কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, শনিবার তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT