1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দুর্নীতি বিরোধী আলোচনাসভা - মুক্তকথা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

দুর্নীতি বিরোধী আলোচনাসভা

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশকাল : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৪৬৯ পড়া হয়েছে

দুদকের দুর্নীতি বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দুদকের উদ্যোগে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। “রুখবো দুর্নীতি গড়বো দেশ- হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘দুর্নীতিবিরোধী আলোচনাসভা ও শিক্ষা উপকরণ বিতরণ-২০২৪’।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ এরশাদ মিয়া।

দুপ্রক শ্রীমঙ্গলের সভাপতি সৈয়দ নেসার আহমদ এর সভাপত্বিতে ও সদস্য সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান ও দুপ্রকের সাধারণ সম্পাদক আব্দুর রউফ তালুকদার।

এছাড়াও বক্তব্য রাখেন দুপ্রকের সহ সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান ও সদস্য ডাক্তার পুষ্পিতা খাস্তগীর, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুর্ধেন্দু ভট্টাচার্য।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী অভিরূপ চৌধুরী ও শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আনিকা হোসেন।

দুর্নীতি দমন কমিশন দুদকের উদ্যোগে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল জ্যামিতি বক্স, স্কেল, ছাতা, টিফিন বক্স, পানির পট ও খাতা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT