1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দূর্নীতি বিরোধী মানববন্ধন এবং প্রার্থী প্রীতম দাশ - মুক্তকথা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

দূর্নীতি বিরোধী মানববন্ধন এবং প্রার্থী প্রীতম দাশ

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) সংবাদদাতা।
  • প্রকাশকাল : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ পড়া হয়েছে

“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’


এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয় দূর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা
“আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫” উদযাপন উপলক্ষ্যে ০৯ ডিসেম্বর (মঙ্গলবার) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক, শ্রীমঙ্গল উপজেলা কমিটির আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন ও দুর্নীতি বিরোধী মানববন্ধন।

পতাকা উত্তোলন ও মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, দুদকের পতাকা উত্তোলন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ তালুকদার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সচেতন নাগরিক কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টর সদস্যবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিক।

কর্মসূচির ২য় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মহিবুল্লাহ অাকন। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুপ্রকের সদস্য অয়ন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরী, সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট মোঃ আলাউদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা জামাতে ইসলাম শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি কাজী আসমা। স্বাগত বক্তব্য রাখেন দুপ্রক শ্রীমঙ্গল উপজেলা কমিটির সহ-সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান।


মৌলভীবাজার-৪ আসনে এনসিপি’র
মনোনীত প্রার্থী প্রীতম দাশ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে প্রীতম দাশকে একক মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)।

প্রীতম দাশ সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক। একই সঙ্গে তিনি দলটির ধর্ম ও সম্প্রীতি সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক এবং গণঅধিকার পরিষদের ফরিদপুর বিভাগীয় উপ-কমিটির সমন্বয়ক।

বুধবার সকালে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সদস্য সচিব আখতার হোসেন তার নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

মনোনয়ন পাওয়ার পর প্রীতম দাশ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে এনসিপি আমাকে মনোনীত করায় আমি দলের প্রতি কৃতজ্ঞ। অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে সবার অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করব।

তিনি আরও বলেন, আমি ২০২২ সালে চা-শ্রমিকদের মজুরি বাড়ানোর আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলায় ১৩১ দিন কারাভোগ করেছি। শিক্ষাজীবন থেকেই জনগণের পাশে থাকার রাজনীতি করে আসছি। বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে যেভাবে তৎপর ছিলাম, ভবিষ্যতেও তৎপর থাকব। কমলগঞ্জ-শ্রীমঙ্গলের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সংসদে পাঠান, তাহলে এলাকার ন্যায্য অধিকার নিশ্চিত করতে সচেষ্ট থাকব।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT