1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ-জনতা সমাবেশ : একাটুনা ইউনিয়ন - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ-জনতা সমাবেশ : একাটুনা ইউনিয়ন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৬৭২ পড়া হয়েছে

এমদাদুল হক : ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শনিবার ১৭ই অক্টোবর দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট অফিসে এক সাথে সমাবেশ পালন করেছে বাংলাদেশ পুলিশ। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে একযোগে সকাল ১০ টায় জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার সদর মডেল থানার সকল বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার সদর থানার ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পুলিশ-জনতা সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক পরিমল চন্দ্র দেব(তদন্ত) এর পরিচালনায়  মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ (বার পিপিএম) এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার  জিয়াউর রহমান(সদর সার্কেল)।
উক্ত সমাবেশে মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার ফারুক আহমেদ (বার পিপিএম) তার বক্তব্যে বলেন, ধর্ষনের শাস্তি এখন মৃত্যুদন্ড, নারীদের সাথে সহিংসতা করে কেউ পার পাবে না। ধর্ষনের মত যে কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রমান না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যাবে না। এছাড়া নারীরা নির্যাতন ও ধর্ষন প্রতিরোধে প্রতিটি পরিবার এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহবান জানান।
উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্ত, ইউপি সদস্য সালমা আক্তার, ইউপি সদস্য ইমন তরফদার, সমাজসেবক মোঃ সিরাজুল ইসলাম, হাফিজ মাওঃ মইনুল হক চৌধুরী, উত্তরমুলাইম মাদ্রাসা সুপার মাওঃ শামছুল ইসলাম, সমাজসেবক আব্দুল হালিম, কলেজ ছাত্রী মারিয়া আক্তার পপি ও স্কুল ছাত্রী আয়শা জান্নাত।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT