1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নতুন সংগঠন 'বৃটিশ বাংলা জার্নালিষ্ট ইউনিয়ন' - মুক্তকথা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

নতুন সংগঠন ‘বৃটিশ বাংলা জার্নালিষ্ট ইউনিয়ন’

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪৯ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। “বৃটিশ বাংলা জার্নালিষ্ট ইউনিয়ন” নামে লন্ডন শহরের কিছু সাংবাদিকদের নিয়ে একটি নতুন সংগঠনের আত্ম প্রকাশ হয়েছে। গত ১৬ই ফেব্রুয়ারী, ২০১৬সাল, পূর্ব লন্ডনের একটি রেঁস্তোরায় সাংবাদিক রাজনীতিক ছমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে “বৃটিশ বাংলা জার্নালিষ্ট ইউনিয়ন” গঠনের কথা ঘোষনা করা হয়। বৈঠকে বক্তাগন, বৃটেনের বাংলা সাংবাদিকতার বিভিন্নমুখী সমস্যার কথা তুলে ধরেন। অবশেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে “বৃটিশ বাংলা জার্নালিষ্ট ইউনিয়ন”এর একটি আহ্বায়ক পর্ষদের ঘোষণা দেয়া হয়। আগামী কয়েক মাসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন শেষে বড় আকারের একটি সভা অনুষ্ঠানের মধ্যদিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে সভায় অবহিত করা হয। বৈঠকে বাংলা সাংবাদিকতার কুটি-নাটি সমস্যা নিয়ে বিশদ আলাপ-আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকী এ আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিক, এডভোকেট ও মুক্তিযোদ্ধা জনাব হারুনূর রশীদ, জনাব লুত্ফুল হোসেন বাবুল, মাহমুদুর রহমান শানুর; জনাব শফিক উদ্দিন আহমদ, জনাব বাবুল তালুকদার ও জনাব ওমর ফারুক।
সভায় সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা এডভোকেট জবাব হারুনুর রশীদ ও সাংবাদিক রাজনীতিক জনাব ছমির উদ্দিনকে যুগ্মআহ্বায়ক, জনাব ওমর ফারুককে সদস্য সচিব এবং জনাব মাহমুদুর রহমান শানুরকে কোষাধ্যক্ষ মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সদস্যগন হলেন লু্তফুল হোসেন বাবুল, শফিক উদ্দিন আহমদ, বাবুল তালুকদার ও লেখক সাংবাদিক ডাক্তার গিয়াস উদ্দিন আহমদসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT