1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রগতিশীল ছাত্র জোটের প্রতিবাদ সমাবেশ - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

প্রগতিশীল ছাত্র জোটের প্রতিবাদ সমাবেশ

ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৩১৬ পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে মঙ্গলবার শেষ বিকেলে মৌলভীবাজার চৌমহনায় প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট, মৌলভীবাজার জেলা শাখা।

উক্ত প্রতিবাদী সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মৌলভীবাজার জেলা সংসদ এর সভাপতি সুমন কান্তি দাশ এর সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব সূত্রধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বাসদ নেতা এড. মঈনুর রহমান মগনু, সিপিবি নেতা জহরলাল দত্ত, ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রেহনুমা রুবায়েত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ এর সাধারণ সম্পাদক প্রশান্ত কৈরি, ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি প্রীতম দাশ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ এর সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ ফাহিম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সংসদ এর সাধারণ সম্পাদক স্বাধীন দেব।

এসময় বক্তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT