1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা আত্মসাত-প্রতিবাদে মানববন্ধন, প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা আত্মসাত-প্রতিবাদে মানববন্ধন, প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার ও চা-শিল্পাঞ্চলীয় প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৮৫৩ পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে অধ্যায়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়ক প্রযুক্তি(এ্যাসিসটিভ ডিভাইস) কেনার টাকা আত্মসাতের অভিযোগের প্রতিবাদে ফুঁসে উঠেছে সচেতন মানুষজন। শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ‘মানুষের অধিকার ফাউন্ডেশনে’র উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

 

এসময় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট নিয়ামুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম আহমেদ, গিয়াসনগর ইউনিটের সাধারণ সম্পাদক মাখনুনূর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ, কালাপুর ইউনিটের সভাপতি মোঃ সজিবুর রহমান টিপু, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার সদর উপজেলা শাখার সহকারী সম্পাদক আহমেদ রনি, সদস্য তায়েফ আহমেদ, হাবিবুল ইসলাম ও সায়েম সহ বিভিন্ন স্তরের সচেতন মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয় অফিস কর্তৃক প্রতিবন্ধী শিক্ষার্থীদের এ্যাসিসটিভ ডিভাইস কেনার টাকা আত্মসাৎ সত্যিই নিন্দনীয় ও অপরাধমূলক কাজ। আলোচিত এই অপরাধমূলক কর্মকান্ডের কারণে সংশ্লিষ্ট অফিসের কেউই এর দায় এড়াতে পারেন না। সভায় সম্পৃক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।

 

 

শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গনে শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্ব জ্যোতি চৌধুরী এর সভাপতিত্বে ও ক্রিয়া সম্পাদক মামুন আহমেদ এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT