1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বি. চৌধুরী ও ড. কামাল একমত, গড়ে উঠছে নতুন রাজনৈতিক জোট - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

বি. চৌধুরী ও ড. কামাল একমত, গড়ে উঠছে নতুন রাজনৈতিক জোট

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮
  • ১২৭৪ পড়া হয়েছে

ড. কামালের বাসায় বৈঠক,  তারিখ বদল, ঈদের পর যৌথ মহাসমাবেশ

যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়তে একমত হয়েছেন। তবে ড. কামাল হোসেনের দেয়া ২২শে সেপ্টেম্বরের মহাসমাবেশের তারিখ বদল করতে হবে। গত রবিবার রাতে বিকল্পধারার মহাসচিব মেজর(অব.) আবদুল মান্নানের গুলশানের বাসায় অনুষ্ঠিত যুক্তফ্রন্ট ও গণফোরামের যৌথসভায় এ সিদ্ধান্ত হয়।
রবিবার রাতের সভায় অন্যদের মধ্যে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার মহাসচিব মেজর(অব.) আবদুল মান্নান, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি’র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী. বি চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ ও নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার উপস্থিত ছিলেন। গত ২১শে আগষ্টের ইত্তেফাকের খবর।
বিকল্পধারা প্রেসিডেন্ট বি. চৌধুরীর প্রেস সচিব জানিয়েছেন, ঈদুল আজহার পরপরই ন্যূনতম সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে মহাসমাবেশ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, ড. কামালের বেইলি রোডের বাড়িতে তার সঙ্গে গতকাল আবার বৈঠক করেন বি. চৌধুরী। এসময় রবিবারের বৈঠকে যোগ দেওয়া নেতাদের অনেকেও উপস্থিত ছিলেন। জানা গেছে, আগামী ২২ সেপ্টেম্বর ড. কামাল ঢাকায় যে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন সেটি নিয়ে গতকালের বৈঠকে আলোচনা হয়। তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করে তারা যৌথভাবে মহাসমাবেশ করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT