1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বৈধ কাগজপত্রাধি না থাকায় ইটভাটা ভেঙ্গে দেয়া হয়েছে - মুক্তকথা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

বৈধ কাগজপত্রাধি না থাকায় ইটভাটা ভেঙ্গে দেয়া হয়েছে

কমলগঞ্জ সংবাদদাতা॥
  • প্রকাশকাল : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৫১৬ পড়া হয়েছে

বৈধ কাগজপত্রাধি না থাকায়
ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন


পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ বৈধ কাগজপত্রাধি না থাকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে অবস্থিত সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এর ছোট ভাইয়ের মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় শনিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে ইটভাটা সমুহে ভ্রামমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার মুন্সিবাজারে অবস্থিত বিগত আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রী আব্দুস শহীদ এর ভাই উপজেলা আওয়ামীলীগ ও ব্রিকস এসোসিয়েশন অব কমলগঞ্জ এর সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিকের মালিকানাধীন ইটভাটা ”সাবারী ব্রিকস” এর পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ বৈধ কাগজপত্রাদি না থাকায় বোল্ডডোজার দিয়ে ইট ভাটাটি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় লোকজন জানান, ‘এই ইটভাটায় কোন দিন লাইসেন্স ও পরিবেশ এর ছাড়পত্র ছিল না। যাই করেছেন বড়ভাইয়ের ক্ষমতাবলে।

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর জানান, মহামান্য হাইকোর্টের একটি রিট পিটিশন ছিলো, ১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের নির্দেশনায় ও জেলা ম্যাজিষ্ট্রেটের সু-স্পস্ট তদারকিতে এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে গুড়িয়ে দেওয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT