1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ব্যাঙ্কের লুটপাট পুকুর চুরি নয় সাগর চুরি - মুক্তকথা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ব্যাঙ্কের লুটপাট পুকুর চুরি নয় সাগর চুরি

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৭ জুন, ২০১৬
  • ২০৪৮ পড়া হয়েছে
muhitঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে কিছু ক্ষেত্রে যে মাত্রায় লুটপাট হয়েছে তাকে পুকুর চুরি নয়; সাগর চুরিই বলতে হয়। মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, এখানে অনেক দোষ-ত্রুটি হয়েছে বটে। কিছু কিছু ক্ষেত্রে লুটপাট হয়েছে। ফরাজী সাহেবের সাথে আমিও বলতে চাই, পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে।
অর্থমন্ত্রী ব্যাংক খাতের জন্য ২৩৮ কোটি দুই লাখ ৪৪ হাজার টাকা বেশি বরাদ্দের পক্ষে বললে এর বিরোধিতা করেন রুস্তম আলী ফরাজী। তিনি বলেন, ব্যাংক খাত থেকে টাকা চুরি হয়ে গেছে। সব ব্যাংকের একই অবস্থা। বাংলাদেশ ব্যাংকে পচন ধরেছে। ৮০০ কোটি টাকা কর্মকর্তাদের যোগসাজশে চুরি হল। সব চুরির সাথে ঐ ব্যাংকের কর্মকর্তারা জড়িত। পৌনে তিন লাখ হাজার কোটি পাচার হয়েছে। ৩০ হাজার কোটি টাকা চুরি হয়েছে। এগুলোকে পুকুর চুরি না বলে সাগর চুরি বলা যায়।(ইত্তেফাক থেকে নেয়া হয়েছে)
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT