1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ময়লার ভাগাড় স্থানান্তরের দাবীতে উপজেলা চেয়ারম্যানকে স্মারকলিপি - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

ময়লার ভাগাড় স্থানান্তরের দাবীতে উপজেলা চেয়ারম্যানকে স্মারকলিপি

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৬৩৯ পড়া হয়েছে

শ্রীমঙ্গল কলেজ এর সামনে থেকে ময়লার ভাগাড় স্থানান্তরের দাবীতে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়কে স্মারকলিপি প্রদান করলো শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার(২৫ মে) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে শ্রীমঙ্গল সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী নূরুল আমিন, দীপ্ত, নাফিসা, ফাহিম, হালিমা প্রমূখ শিক্ষার্থীরা এই স্মারকলিপি প্রদান করেছে।

শিক্ষার্থীগন স্মারকলিপিতে জাতীয় শিক্ষানীতি, জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সচেতনতার কথা উল্লেখ করে বলেন যে, দূর্গন্ধময় বিশাল এক ময়লা আবর্জনার স্তূপের পাশ দিয়ে প্রতিনিয়ত তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় এবং দুর্গন্ধ সহ্য করে শ্রেণীকক্ষে পাঠ নিতে হয়। এতে স্বাস্থ্যঝুঁকি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়ে আসছে বহুকাল ধরে। দূর্গন্ধ ও আবর্জনার বিষময় অবস্থার বিবরণ দিয়ে তারা আরও বলেন যে এর ফলে আশেপাশের পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করেই চলেছে। এ অবস্থা নিরসনে আজ অবধি দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষার্থীরা স্মারকলিপিতে তাদের হতাশার কথা ব্যক্ত করে জানান যে এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

তারা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও আবর্জনার ভাগাড়টি অপসারণের জন্য বিনয়ের সাথে জোর দাবি জানিয়েছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT