1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মাইন বিস্ফোরণে নিহত ২৪ মুক্তিযোদ্ধা স্মরণে শহীদ দিবস পালিত - মুক্তকথা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

মাইন বিস্ফোরণে নিহত ২৪ মুক্তিযোদ্ধা স্মরণে শহীদ দিবস পালিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৬৬৪ পড়া হয়েছে

আব্দুল ওয়াদুদ॥ ১৯৭১ সালে এই দিনে(২০ ডিসেম্বর) মৌলভীবাজারে মাইন বিস্ফোরনে ২৪ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। রোববার সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মাইন বিস্ফোরনে শহীদ মুক্তিযোদ্ধার নাম ফলকের সম্মুখে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জামাল উদ্দিন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ৭১ সালে এই দিনে বিজয়ের ৪ দিনের মাতায় যখন মুক্তিযোদ্ধারা বাড়ীতে ফেরার উদ্দ্যেশে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মুক্তিযোদ্ধা ক্যাম্পে জড়ো হতে থাকেন। হঠাৎ সেখানে অসতর্কভাবে ফেলে রাখা মাইন বিস্ফোরণে কেঁপে উঠে বিদ্যালয় এলাকা। এ ঘটনায় ২৪ জন মুক্তিযোদ্ধার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে দিগ-বিদিগ ছিটকে পড়ে। এরপর থেকে এই দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করেন মৌলভীবাজারবাসী।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT