1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মুক্তিযোদ্ধা তালিকায় নাম নেই ক্যাম্প কমান্ডারের, সংবাদ সম্মেলন - মুক্তকথা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

মুক্তিযোদ্ধা তালিকায় নাম নেই ক্যাম্প কমান্ডারের, সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৩৩১ পড়া হয়েছে

পরিবার ও সহযোদ্ধাদের ক্ষোভ

মৌলভীবাজার, ১৬ নভেম্বর ২০২১

রোল্যান্ড প্রেন্টিস রনি। মৌলভীবাজারের মানুষ। মুক্তিযুদ্ধকালিন ভারতের ত্রিপুরা রাজ্যের পেঁচারতল মুক্তিযোদ্ধা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ছিলেন। কিন্তু এখনো মুক্তিযোদ্ধা তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়নি। তাঁর নাম অন্তর্ভুক্ত না করায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন সহযোদ্ধারা ও স্বজনরা।
মঙ্গলবার(১৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রোল্যান্ড প্রেন্টিস রনির ছোট ভাই আইনজীবী ডাডলি ডেরিক প্রেন্টিস।
লিখিত বক্তব্যে বলা হয়, ৪নং সেক্টর কমান্ডার সি আর দত্তের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন রোল্যান্ড প্রেন্টিস রনি। কিন্তু আজ পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে পারেননি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ সকল বিভাগে যথানিয়মে আবেদন করা হলেও অজ্ঞাত কারণে তা গ্রহণ করা হয়নি। ২০১৯ সালে রোল্যান্ড প্রেন্টিস রনির অন্তর্ভুক্তির জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে তালিকা পাঠায় সদর উপজেলা যাচাই বাছাই কমিটি। সেই তালিকায় এক নাম্বারে রোল্যান্ড প্রেন্টিস রনির নাম থাকার পরও গেজেটভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। তাছাড়া কি কারণে তালিকাভূক্ত করা হয়নি তার ব্যাখ্যা দেওয়াও হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও রোল্যান্ড প্রেন্টিস রনির সহযোদ্ধা আবুল খায়ের চৌধুরী ও জামাল উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার এসএম মুজিব ও সাবেক উপজেলা কমান্ডার মকবুল খান।
এসময় আবুল খায়ের চৌধুরী ও জামাল উদ্দিন বলেন, তিনি ছিলেন আমাদের ক্যাম্প কমান্ডার। একসাথে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেছি। কিন্তু এখনো তাঁকে আমরা তালিকাভুক্ত করতে পারিনি। এটা খুবই বেদনাদায়ক। দ্রুত তাঁকে অন্তর্ভু করার দাবি জানান তারা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT