1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মুল্লুক চল আন্দোলনের ১০১ বছর উপলক্ষে চা শ্রমিক সমাবেশ - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

মুল্লুক চল আন্দোলনের ১০১ বছর উপলক্ষে চা শ্রমিক সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৮০২ পড়া হয়েছে
সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার, ২২ মে ২০২২ইং

চা শ্রমিকদের মুল্লুক চল বা দেশে চল আন্দোলনের ১০১ বছর উপলক্ষে এবং ন্যুনতম দৈনিক মজুরী ৫০০টাকা, ভুমি অধিকারসহ তাদের ১০ দফা দাবিতে মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন চা বাগানের হাজারো নারী পুরুষ চা শ্রমিক অংশ নেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে রবিবার (২২ মে) দুপুরে মৌলভীবাজার পৌরজনমিলন কেন্দ্র্রে চা শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত হয়। দুপুরে লাল পতাকার বিশার মিছিল বের হয় শহরে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। বিকেলে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি বীরমুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ সভাপতি মাহবুব আলম, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লা ক্বাফী রতন, সাবেক ছাত্র নেতা এসএম শুভসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, মুল্লুক চল আন্দোলন চা জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অধ্যায়। হাজারো শ্রমিদের রক্তে রঞ্চিত এই দিনটিকে চা শ্রমিক দিবস হিসেবে সরকারি স্বীকৃতি, চা শ্রমিকদের ন্যুনতম দৈনিক মজুরী ৫০০ টাকা, ভূমি অধিকারসহ ১০দফা দাবি জানান। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT