1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে এশিয়া ফাউন্ডেশনের বই বিতরন - মুক্তকথা
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে এশিয়া ফাউন্ডেশনের বই বিতরন

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৫৫৪ পড়া হয়েছে

thumbnail_asiaমৌলভীবাজার দফতর: মঙ্গলবার, ৮ই নভেম্বর ২০১৬।। মৌলভীবাজারে বেসরকারী এনজিও ‘এশিয়া ফাউন্ডেশন’এর উদ্যেগে বই বিতরন সম্পন্ন হয়েছে। ৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয় ।

জেলা সদরের ২৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মোট ৪৪ লক্ষ টাকা মুল্যের বাংলা ও ইংরেজী ভাষার এসব বই সংশ্লিষ্ট স্কুল প্রধান ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তুলে দেয়া হয় । ডোরা প্রেন্টিস ও রেডটাইমস বিডি টোয়েন্টিফোর ডট কম’র জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম এর যৌথ সঞ্চালনায় এবং বিশিষ্ট কবি, রেডটাইমস বিডি টোয়েন্টিফোর ডট কম’র প্রধান সম্পাদক সৌমিত্র দেব এর সভাপতিত্বে প্রথমে শুরু হয় আলোচনা পর্ব । প্রথমেই জাতীয় সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্টি’র শিল্পীরা । এর পর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শিশুরা । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চল এর উপ-মহাব্যাবস্থাপক সৈয়দ মসাহিদ আহমেদ (চুনু), হাসান মজুমদার, শোক্লা দে, দিলিপ কুমার পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম মুহিব, সমাজসেবক সৈয়দ তফাজ্জল হোসেন প্রমুখ । অনুষ্ঠান শেষে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন সবুজকুঁড়ি আসরের শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয় ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT