1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজার সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও তার স্ত্রী'র বিরুদ্ধে দুদকের মামলা - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

মৌলভীবাজার সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদকের মামলা

সংগৃহীত
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৬৩৭ পড়া হয়েছে

ছয় কোটি টাকার অবৈধ সম্পদ, দুদক দু’টি মামলা দায়ের করেছে

প্রায় ছয় কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মৌলভীবাজার সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন ও তার স্ত্রী ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি’র ‘নার্সিং সুপারভাইজার’ শেফালী বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। জাগোনিউজ২৪.কম সংবাদটি প্রকাশ করেছে।

বিগত ৫ ডিসেম্বর, সোমবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক(জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক একটি সংবাদ মাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, মৌলভীবাজার সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনের নামে দুই কোটি ৮০ লাখ ৩১ হাজার ৫১৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া যায় দুদকের অনুসন্ধানে। এছাড়া দুদকের অনুসন্ধানে তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে এক কোটি ৭ লাখ ৬৯ হাজার ১৭১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করার প্রমাণ মিলেছে। যে কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও ‘মানিলন্ডারিং’ প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এছাড়াও জাকির হোসেনের স্ত্রী ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি’র ‘নার্সিং সুপারভাইজার’ শেফালী বেগমের বিরুদ্ধে দায়ের করা মামলায় দুই কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ ও ৪৩ লাখ ৮০ হাজার ৫৬১ টাকার সম্পদ গোপন করার অভিযোগ আনা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT