1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
যুদ্ধে বিজীত এলাকাও বিজয়ীদের হয়ে যায়, এখনও এ নিয়মই চলছে - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

যুদ্ধে বিজীত এলাকাও বিজয়ীদের হয়ে যায়, এখনও এ নিয়মই চলছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৮৫৭ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। কালা পানি। পাহাড়ী ও প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি ছোট্ট ভূখণ্ডের নাম। সৃষ্টিলোকের এমন চোখজুড়ানো ভূখণ্ডটির মালিকানায় রয়েছে পাহাড়ীকন্যা নেপাল। নেপালের উত্তর-পশ্চিম কোনের পাহাড়ী এ ভূখণ্ডটির সীমানা রয়েছে ভারত ও চীনাদের সাথে। ১৯৬২সালের ভারত-চীনা যুদ্ধের সময় কৌশলগত দিক থেকে দামী এ ভূখণ্ডটি ভারত দখলে নিয়েছিল এবং আজো নেপালের এ জমিটি ভারতের দখলে রয়েছে। ভারত এ ভূখণ্ডে একটি সামরিক ঘাঁটি স্থাপন করে নিজেদের দখলে রেখেছে। কালাপানিকে ভারতীয় মানচিত্রে উত্তরখণ্ডের পিতরাগড় জেলার একটি অংশ হিসাবে দেখিয়ে আসছে ভারত এবং প্রশাসনিক কাজকর্মও ভারত নিয়ন্ত্রণ করে আসছে।
অতি সম্প্রতি চীনারা কালাপানিকে চিহ্নিত করতে গিয়ে বুঝতে পেরেছে যে ভারত নেপালের সাথে কোনরূপ বোঝাপড়া ছাড়াই নেপালের এ ভূখণ্ডটি নিজেদের দখলে রেখেছে। এমনসব তথ্য দিয়ে কৌড়ায় লিখেছেন ইতিহাসবিদ মদন কে লিম্বু।
নেপালের নাওয়াল পারাশি জেলার ছোট্ট একটি গ্রাম সুশতা। নেপালিরা গ্রামটিকে ‘নারায়নি’ বলে ডাকে। ১৪৮৬০হেক্টর ভূমিবিশিষ্ট গন্ধক নামক নদী তীরবর্তী এ গ্রামটিও ভারত দখল করে নিয়েছে বলে নেপাল সম্প্রতি দাবী করেছে। অবশ্য ভারত এ দাবীর উত্তরে বলেছে “সুশতা” ভারতের পশ্চিম চাম্পারান জেলার একটি অংশ। 
এ ধরনের আরো কিছু ভূমি যেমন কোমাওন-গাদওয়াল এবং দার্জিলিং ১৮শতকে স্থানীয় শাসকদের কাছ থেকে নেপাল জয় করে নিয়েছিল। সে সময় এ সমূহ এলাকা নেপালের ছিলনা। স্থানীয় শাসকগন এসব এলাকা শাসন করতেন। নেপাল যুদ্ধ করে তাদের কাছ থেকে নিয়ে নিয়েছিল। ওইসব দিনে, এমনকি আজো যুদ্ধের মাধ্যমে বিজীত এলাকা নিজেদের দখলে নিয়ে রাখা কোন অন্যায় বিষয় নয়। বরং এর ন্যায্যতা সকলেই স্বীকার করেন। এভাবেই সারা বিশ্বের সকল দেশসমূহ সৃষ্টি হয়েছে এবং এখনও হচ্ছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT