1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ' - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১০২৪ পড়া হয়েছে

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা।

গতকাল শুক্রবার(১৬ জুন) সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন(দুদক), সজেকা-হবিগঞ্জ এবং জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক), মৌলভীবাজার, এ সমূহের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

 

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপপরিচালক মোজাম্মিল হোসেন।

দুদকের উপসহকারী পরিচালক মো: মিজানুর রহমান চৌধূরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাধারণ সম্পাদক এডভোকেট আখলাকুল আম্বিয়া, জুড়ী কমিটির সভাপতি আলহাজ¦ তাজুল ইসলাম, কমলগঞ্জের সাধারণ সম্পাদক প্রভাষক শাহজাহান মানিক, রাজনগরের সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর দুলাল দেব, শ্রীমঙ্গল সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, দুদকের সহকারী পরিচালক মো: সাইফুর রহমান, উপসহকারী পরিচালক শাহীন কাওছার ও উপসহকারী পরিচালক মো: কামরুজ্জামান প্রমুখ।

জেলা সদরসহ ৭টি উপজেলা ও মৌলভীবাজার পৌরসভায় ১টি স্কুলসহ মোট ৮টি দল বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগীতায় সদর উপজেলার আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ানশীপ (বিজয়ী) অর্জন করে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT