1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শিক্ষক হত্যা ও লাঞ্চনা ও সাম্প্রদায়ীক অপশক্তির বিরুদ্ধে বিক্ষোভ - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

শিক্ষক হত্যা ও লাঞ্চনা ও সাম্প্রদায়ীক অপশক্তির বিরুদ্ধে বিক্ষোভ

বিশ্বাস
  • প্রকাশকাল : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৫৪৪ পড়া হয়েছে

অব্যাহত শিক্ষক লাঞ্ছনা ও হত্যার বিচার এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার দাবিতে বাম জোটের বিক্ষোভ সমাবেশ।

সারাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, লাঞ্ছনা ও হত্যা এবং সাম্প্রদায়িক সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের বিচার এবং আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন ও ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার দাবিতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে আজ ৬জুলাই’২০২২, বুধবার বিকাল ৫টায় মৌলভীবাজার চৌমুহনায় বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা নেতা অ্যাড. মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জওহর লাল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. নিলিমেষ ঘোষ বলু, বাসদ মৌলভীবাজার জেলা সদস্য রেহনোমা রুবাইয়াৎ, উদীচী শিল্পী গোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সহসাধারণ সম্পাদক কামরুল হাসান মিজু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ ফাহিম প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ সারাদেশে সংগঠিত শিক্ষক নির্যাতন- লাঞ্ছনা- হত্যা এবং সাম্প্রদায়িক সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের বিচার করা এবং আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন ও ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জোর দাবি জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT