1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রীমঙ্গলে শান্তি ও স্থিতিশীলতার লক্ষে পিএফজি’র ফলো-আপ মিটিং অনুষ্ঠিত - মুক্তকথা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

শ্রীমঙ্গলে শান্তি ও স্থিতিশীলতার লক্ষে পিএফজি’র ফলো-আপ মিটিং অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৭১৬ পড়া হয়েছে

সর্বত্র সহিংসতা বিরুদ্ধে মানুষ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে শান্তি ও স্থিতিশীলতার লক্ষে বিভিন্ন শ্রেণীর মানুষের নিয়ে পিএফজি’র ফলো-আপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার(১৬মার্চ) সকাল দশটায় শ্রীমঙ্গলের মৌলভীবাজারস্থ হোটেল গ্র্যান্ড তাজ এন্ড পার্টি সেন্টারে পিএফজি শ্রীমঙ্গলের উদ্যোগে এ ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগীতায় ও ইউকে এইড অর্থায়নে মিটিংএ উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিস ফ্যাসিলেটটরি গ্রুপ (পিএফজি) এর কেন্দ্রীয় প্রোগ্রোম সমন্বয়কারী মাইমুনা আক্তার রুবি। পিএফজি শ্রীমঙ্গল এর কোঅডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিলেট বিভাগীয় কোঅডিনেটর মো: মোজাম্মেল হক।

বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার জেলা পরিষদের মহিলা সদস্য ( শ্রীমঙ্গল-কমলগঞ্জ) হেলেনা চৌধূরী, পিএফজি শ্রীমঙ্গলের এ্যাম্বসেডর কাজী আছমা আক্তার, জহির আহম্মেদ শামীম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সমশের খান, উপজেলা জাসদ সভাপতি হাজী এলেমান কবীর, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. মকসুদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মো. মহিউদ্দিন জারু, উপজেলা জাতীয় পাটির নেতা সৈয়দ খালেদ আহমেদ, আলম খান, পৌর সভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, মহিলা কাউন্সিলর মোছা. তানিয়া আক্তার, সাবেক ইউপি সদস্য মো. ফিরোজ মিয়া, এডভোকেন্সী নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক দিলীপ কুমার কৈরী, সমাজকর্মী মো: আনহারুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
বক্তারা; দেশপ্রেম, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীন মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, সংহিস মুক্ত রাজনৈতিক পরিবেশ সৃস্টির দাবী জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT