1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
৪র্থ চায়ের নিলাম ॥ হানি গ্রিন টি ৫ হাজার টাকা কেজি - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

৪র্থ চায়ের নিলাম ॥ হানি গ্রিন টি ৫ হাজার টাকা কেজি

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৩৮৮ পড়া হয়েছে

চায়ের দ্বিতীয় নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২১-২২ অর্থ বছরের ৪র্থ চায়ের নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ খান টাওয়ারের দ্বিতীয় তলার নিলাম কেন্দ্রের এ নিলাম অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল টি বোকার্স, রূপশী বাংলা টি বোকার্স এবং জালালাবাদ টি বোকার্স তিন টি প্রতিষ্ঠানে ২০ বি চা বাগানের ৩৪৮ লটের মাধ্যমে মোট ১লক্ষ ৪৩ হাজার কেজি চা নিলামে তোলা হয়।
এবারেও বরাবরের মতো শ্রীমঙ্গল টি বোকার্স এর মাধ্যমে নিলামে নতুন জাতের কিছু চা তোলা হয়েছে। নতুন জাতের চায়ের মধ্যে রয়েছে দেশী প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা অবস্থিত শাবাজপুর টি এস্টেট এর উৎপাদিত লেমন গ্রিন টি, হানি গ্রিন টি, আর্ল গ্রিন টি ও মার্চচা গ্রিন টি।
জানাযায়, নতুন উৎপাদিত হানি গ্রিন টি এর প্রতি কেজির মুল্য ৫ হাজার এবং লেমন গ্রিন টি এর মুল্য ২ হাজার ৫শত টাকা। শ্রীমঙ্গল টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শিক্ষক জহর তরপদার তথ্য জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT