1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মানববন্ধন - মুক্তকথা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মানববন্ধন

শিক্ষা প্রতিবেদক
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২৬ পড়া হয়েছে

৫ অক্টোবরের আগাম সাবধানি সংক্ষেত

পাঠ্যতালিকা না কমালে আমাদের এক দফা শুরু হবে,
আমরা কেউ পরীক্ষায় বসবো না।


 

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা। গত মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত পাঠ্যতালিকার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত পাঠ্যতালিকার তাদের এ দাবীকে যৌক্তিক বলে তারা মনে করে এবং তারা সংক্ষিপ্ত পাঠ্যতালিকায় ছয়টি বিষয়ের পরীক্ষা নেওয়ার দাবি জানায়। এছাড়াও, শিক্ষকদের হাতে ৩০ শতাংশ মার্ক না রাখার পক্ষেও দাবি তুলে তারা।

আগামী ৫ অক্টোবরের মধ্যে দাবি না মানলে আমরা পরীক্ষায় বসবো না এবং অটোপাশের এক দফা দাবিতে আন্দোলন শুরু করা হবে।

জানতে চাওয়া হলে, মৌলবীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জনৈক ছাত্রী বলে যে, তারা অর্ধবার্ষিক পরীক্ষা দল(গ্রুপ) ভিত্তিক দিয়েছে। এখন এই পরীক্ষার পাঠ্যতালিকা বাড়িয়ে দেয়া হয়েছে। যা একজনের পক্ষে সংক্ষিপ্ত সময়ে পড়ে পরীক্ষা দেয়া কোনভাবেই সম্ভব নয়। আমরা চাই পাঠ্যতালিকা সংক্ষিপ্ত করতে এবং শিক্ষকের হাতে রাখা মার্ক কমাতে। শিক্ষকের হাতে মার্ক থাকলে আমরা পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করতে পারব না। পাঠ্যতালিকা না কমালে আমাদের এক দফার পথে হাটতে বাধ্য করা হবে। আর সেটা হলো অটোপাশ। এই অটোপাশের পথে আমরা হাটতে চাইনা।

শিক্ষার্থীরা আরো বলে যে, অর্ধ-বার্ষিক পরীক্ষা দেয়ার পর এখন মধ্যখানে এসে আবার পাঠসূচী পরিবর্তন করে পরীক্ষা নেয়া হবে; এটি কেমন সিদ্ধান্ত? আমরা ছাত্র-ছাত্রীদের নিয়ে তারা খেলা শুরু করেছে। তারা ভাবেন আমরা কিছু বলব না? অর্ধেক পরীক্ষা দেয়ার পর মাঝপথে পাঠ্যক্রম বদলে নতুন কিছু বিষয় নিয়ে পরীক্ষা নেয়া এমন ব্যবস্থা আগে কোথায়ও হয়েছে আমাদের জানা নেই।

অপর একজন শিক্ষার্থী বলে, আমাদের বর্তমান পাঠ্যসূচী বেশ বড়। আমরা অল্প সময়ের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচী চাই। আমরা বলছি না যে ‘অটোপাশ’ দিয়ে দিতে। নির্ধারিত নতুন এই বড় আকারের পাঠ্যসূচীতে পরীক্ষা দেওয়া আদৌ সম্ভব নয়।

স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী বলে, নতুন কারিকুলামে এটি একটি বৃহৎ সিলেবাস। আমরা এজন্য মাঠে নেমেছি। আমাদের যৌক্তিক একটি শর্ট সিলেবাস দিতে হবে।

অপর একজন ছাত্র বলেন, সিলেবাসটি এমনভাবে সাজানো হয়েছে যা ছয় মাস পড়ালেখা করে শেষ করা সম্ভব নয়। কিন্তু আমাদের হাতে আছে মাত্র দুই মাস। যৌক্তিক সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টির দাবি না মানা হলে আমরা কেউ পরীক্ষায় বসব না।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা, মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীসহ আরও কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT