1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পরিচালিত 'অদম্য পাঠশালা' - মুক্তকথা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পরিচালিত ‘অদম্য পাঠশালা’

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬৪ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। ‘করোনায় থামবেনা পড়া’ শ্লোগানকে সামনে নিয়ে মৌলভীবাজার জেলার করিমপুর চা বাগানে ‘অদম্য পাঠশালা’ এর কার্যক্রম শুরু করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গত ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার, অদম্য পাঠশালার কার্যক্রম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার করিমপুর চা বাগানে ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরি জয় উপস্থিত থেকে উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য দীপংকর ঘোষ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর, শিক্ষকদের মধ্যে প্রশান্ত নাইডু, আবু সৈয়দ রিমেল। করোনায় শিক্ষা জীবন থেকে ঝরে পড়া এবং অনলাইনে ক্লাস করতে না পারা শিক্ষার্থীদের জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই বিশেষ উদ্যোগ। স্বেচ্ছাসেবামূলক এ পাঠশালা কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে বিপুল উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি করেছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT