1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার শিক্ষা দিবস পালন - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার শিক্ষা দিবস পালন

বিশ্বজিৎ নন্দী॥
  • প্রকাশকাল : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮৩ পড়া হয়েছে

শিক্ষা বাণিজ্য ও শিক্ষা সংকোচন রুখে দাঁড়ানো, শিক্ষাঙ্গনে সন্ত্রাস- দখলদারিত্ব বন্ধ করা, স্বৈরতন্ত্র ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াকু ছাত্র আন্দোলন গড়ে তোলার দাবিকে সামনে রেখে আজ ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার ছাত্র সমাবেশ ও মিছিল এবং মিছিল পরবর্তী জেলা কার্যালয়ে শিক্ষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় মৌলভীবাজার চৌমুহনা চত্বরে জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর এর সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রেহনোমা রুবাইয়াত, জেলা শাখার সহসভাপতি প্রিতম দাস, দপ্তর সম্পাদক সবুজ গৌড়, শহর শাখার সংগঠক নাঈম আহমেদ কামরান প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ পরবর্তীতে শহরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একটি মিছিল অনুষ্ঠিত হয়।

বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং রাজিব সূত্রধরের সঞ্চালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমরেড মঈনুর রহমান মগনু, আলোচনা করেন রেহনোমা রুবাইয়াত, প্রিতম দাস, কাকলি সরকার প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT