1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাংবাদিক মুজাক্কির হত্যা, নির্যাতনের প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

সাংবাদিক মুজাক্কির হত্যা, নির্যাতনের প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭৪৯ পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা, সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখা। ২৮শে ফেব্রুয়ারী রবিবার সকাল সাড়ে এগারোটায় চৌমোহনা চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন সারাদেশে সাংবাদিকদের কন্ঠরোধ করার যে অপচেষ্টা চলছে তারই অংশ হিসেবে এই হত্যাকান্ড। মুজাক্কির এর হত্যাকারীদেরকে চিহ্নিত করে এর বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিল ও সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। বক্তারা সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সকল সাংবাদিক সংগঠনকে এক যুগে কাজ করার আহবান জানান।
সংগঠনের জেলা সভাপতি বেলাল তালুকদার এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এম এ কাইয়ুম সুলতান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ, সৈয়দ রুহুল আমীন, চ্যানেল ২৪ প্রতিনিধি এম এ হামিদ, প্রেসক্লাব সদস্য এম এ কাইয়ুম, সহ সভাপতি সুধাংশু শেখর হালদার, সহ সভাপতি মোস্তফা উদ্দিন, শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আবুজার বাবলা, সিনিয়র সদস্য মামুনুর রহমান চৌধুরী মসু, অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, বাংলাদেশ প্রেসক্লাব এর জেলা সভাপতি রুমান আহমদ, দূর্ণীতি মুক্ত করন যুব ফোরাম এর সাধারণ সম্পাদক এম এ সামাদ রাজা, সংগঠনের দপ্তর সম্পাদক সুলতানুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমরান খান, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি রুমানা আক্তার, শিপা, জসীম উদ্দিন, রুহুল আলম রনি প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT