1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাম্প্রদায়িক সহিংসতা ও লুটপাটের বিচারের দাবিতে - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

সাম্প্রদায়িক সহিংসতা ও লুটপাটের বিচারের দাবিতে

জয় দেব
  • প্রকাশকাল : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪১৫ পড়া হয়েছে

সহিংসতা ও লুটপাটের বিচারের দাবিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে
“জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ”

সুনামগঞ্জের দোয়ারা বাজারে সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতা ও লুটপাটের বিচারের দাবিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার এর উদ্যোগে বিকাল ৪টায় মৌলভীবাজার চৌমুহনায় আহ্বায়ক বিজয় দাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু তালেব চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পতিত স্বৈরাচার সরকার দেশে অস্থিরতা তৈরি করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চায়,যা সুনামগঞ্জের ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয়। উক্ত হামলা ও লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।সমাবেশ বক্তারা বলেন, সাম্প্রদায়িক হামলা, লুটপাট, মাজারে হামলা এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে অন্তবর্তীকালীন সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সাথে দেশে বসবাসরত সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা।

তারা আরো বলেন,বিভিন্ন ঘটনাকে পুঞ্জি করে দেশে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চায় অথচ বাংলাদেশ চির বৈচিত্র্যের দেশ। বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানান সকল প্রকার সাম্প্রদায়িক হামলা, দাঙ্গা রুখে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।

বক্তব্য রাখেন “জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ”এর সদস্য রাজিব সূত্রধর, যুগ্ম-আহ্বায়ক সাকিবুল হাসান, প্রত্যয়। সংহতি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন কৃষক নেতা খসরু চৌধুরী, শ্রমিক নেতা এড.আবুল হাসান, চারণ সংগঠক হৃদয় অধিকারী, বাসদ জেলা সদস্য রেহনুমা রুবাইয়াৎ।

সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী, বাসদ নেতা বিপ্লব দাস, সিপিবি রাজনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুরুক আহমেদ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT