1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সুলতানা বেগমের দাবী... - মুক্তকথা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

সুলতানা বেগমের দাবী…

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২৩ পড়া হয়েছে

দিল্লীর “লালাকেল্লা” প্রাসাদটি যা একসময় ছিল মোগল সম্রাটদের বসতবাটী। শুধুই বসতবাটী নয় ভারতে কয়েক শত বছর মোগল শক্তির একক প্রতিনিধিত্ব করে গেছে এ প্রাসাদটি। নিঃস্ব সর্বসান্ত এক ভারতীয় মহিলা ইদানিং দাবী করেছেন তিনিই হলেন মোগল রাজবংশের সর্বশেষ উত্তরাধিকারী! সরকারী রক্ষনাবেক্ষনে থাকা আরোপিত মোগলদের একসময়ের রাজবাড়ী “লালকেল্লা”র তিনিই মালিক বলে এ দাবী উত্থাপন করেছেন ভারতের উচ্চ আদালতে।

এই সুলতানা বেগম বর্তমানে বাস করেন কলকাতার বাইরে বস্তিবেষ্টিত খুবই সংকুচিত দু’কামরার এক কুঁড়েঘরে। জীবন ধারণ করেন সামান্য পরিমানের এক অবসর ভাতার উপর। তার অধীনে থাকা পরিমিত সম্পদের মাঝে আছে তার বিবাহের কিছু দলিল ও কাগজ যাতে দেখা যায় মির্জা মোহাম্মদ বেদারবক্ত’এর সাথে তার বিয়ে হয়েছিল। আর এই মির্জা মোহাম্মদ বেদারবক্ত ছিলেন ভারতের সর্বশেষ মোগল শাসক বাহাদুর শাহ দ্বিতীয়-এর কথিত প্রপৌত্র।

 

সুলতানা বেগম মামলা নথিভুক্ত করেছিলেন নয়াদিল্লীতে অবস্থিত ১৭শ শতাব্দীর আরোপিত বিশাল মোগল স্থাপনা বিস্তৃত প্রাসাদ “লালকিল্লাহ”এর ন্যায্য মালিক দাবীদার হিসেবে ঘোষণা পাওয়ার জন্য। মোগল স্থাপত্যশিল্পের অপরূপ শিল্পনৈপূন্যের নিদর্শন এই লালকিল্লাহ প্রাসাদ বিশাল ভারতে মোগল ক্ষমতা আর শৌর্য্যবির্যের প্রানকেন্দ্র ছিল।

সুলতানা বেগম তার মামলার বিষয় হিসেবে দাবী করেন যে ভারত সরকার এই “লাল কিল্লাহ” প্রাসাদের অবৈধ দখলদার মাত্র যা তার নামে মালিকানা নথিভুক্ত করে দিতে হবে।

 

গেল সপ্তাহে দিল্লীর উচ্চ আদালত এ মামলাকে “সময়ের ব্যাপক অপচয়” উল্লেখ করে প্রত্যাখ্যান করেন। তবে মোগল রাজবংশের একজন দাবীদার হিসেবে সুলতানা বেগমের দাবী সঠিক ও ন্যায্য কি-না সে বিষয়ে আদালত কোন নির্দেশনা দেননি। [কোড়া থেকে সংগৃহীত]

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT