1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'স্বাধীনতা যুদ্ধে মৌলভীবাজার' গ্রন্থের মোড়ক উন্মোচিত - মুক্তকথা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

‘স্বাধীনতা যুদ্ধে মৌলভীবাজার’ গ্রন্থের মোড়ক উন্মোচিত

ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫০০ পড়া হয়েছে

 

“স্বাধীনতা যুদ্ধে মৌলভীবাজার” গ্রন্থ প্রকাশনা উদযাপন পরিষদের আয়োজনে সোমবার সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত মৌলভীবাজার প্রেসক্লাবের আলোচনা সভা কক্ষে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি, খ্যাতিমান সাংবাদিক মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক “পূর্বদিক” সম্পাদক মুজাহিদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের পৌর মেয়র মোঃ ফজলুর রহমান” বলেন, স্বাধীনতা যুদ্ধে মৌলভীবাজার বইয়ের লেখক-সাংবাদিক আমিনুর রশীদ(বাবর) মুক্তিযোদ্ধা পরিবার ও সাংবাদিক পরিবারের লোক।

মৌলভীবাজার থেকে প্রকাশিত প্রাচীন পত্রিকা সাপ্তাহিক “মুক্তকথা” বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ প্রকাশ করেছিলেন। বিশেষ অতিথি হয়ে বক্তব্য প্রদান করেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার “জামাল উদ্দিন”, বীর মুক্তিযোদ্ধা “মুজিবুর রহমান”, গ্রন্থের মূল আলোচক-সাংবাদিক সরওয়ার আহমদ, আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান বাবুল, প্রবীণ সাংবাদিক ও আইনজীবী নুরুল ইসলাম শেফুল, আইনজীবী ও পৌর কাউন্সিলর পার্থ সারথি পাল, মৌলভীবাজার

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত এবং স্বাগত বক্তব্য রাখেন, লেখক আমিনুর রশীদ বাবর।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT