1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হাকালুকি, কাউয়াদিঘী ও হাইল হাওরে অভিযান - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

হাকালুকি, কাউয়াদিঘী ও হাইল হাওরে অভিযান

মৌলবীবাজার সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯৮৭ পড়া হয়েছে

২ জেলের ১ মাস করে জেল
৭০ লাখ টাকার জাল ধ্বংস করা হয়েছে(?)


দেশের বৃহত্তম হাওর মৌলভীবাজারের হাকালুকি, কাউয়াদিঘী ও হাইল হাওরে অভিযান চালিয়েছে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। সম্প্রতি কয়েকদিনের ধারাবাহিক অভিযানে তিনটি হাওরে অবৈধভাবে জাল ফেলে পোনা মাছ আহরণ করার দায়ে প্রায় ৭০ লাখ টাকার বিভিন্ন জাল ধ্বংস করেছে প্রশাসন। যদিও জাল ধ্বংসের কোন ছবি দেখাতে পারেননি। কে জানে, জব্দকরা ওই জাল আবার জেলেদের কাছে চোরাইপথে বিক্রি করা হয়েছে কি-না!

মৌলভীবাজার জেলা মৎস্য অফিস জানায়, ১ থেকে সোয়া কিলোমিটার দৈর্ঘ্য ভেট জাল ও ১ লাখ ৭ হাজার মিটার দৈর্ঘ্য অবৈধ কারেন্ট জাল জেলেদের হাত থেকে উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৮ জেলেকে ১৮ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি আরও দুই ছেলেকে এক মাস করে জেল দেন ভ্রাম্যমান আদালত। পরে সব জাল একত্রিত করে প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়(?)।

ছবির ভেতরের ছবিতে জাল দিয়ে হাওরে মাছ ধরার দৃশ্য। ছবি: মুক্তকথা

 

মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফ হোসেন শুক্রবারে এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই তিনটি হাওরে আমরা অভিযান চালাই। অভিযানে অবৈধ ২৩টি ভেট জাল পেয়েছি। প্রতিটির দৈর্ঘ্য এক থেকে সোয়া কিলোমিটার। এছাড়াও এক লাখ ৭ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। তিনি বলেন, মৎস্য উৎপাদনের স্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

বিশেষকারণে উল্লেখযোগ্য যে, জাল ধ্বংস করার কোন নমুনা বিশেষকরে কোন ছবি দেন নাই ওই মৎস্য কর্মকর্তা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT