1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিজ্ঞানী হকিং আর নেই - মুক্তকথা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

বিজ্ঞানী হকিং আর নেই

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৭৭১ পড়া হয়েছে

লণ্ডন।। দুনিয়া থেকে আজ একজন মানুষ বিদেয় নিয়েছেন। শুধু মানুষ বললে কিছুটা নাবলা হবে। মানুষের মাঝে এক উজ্জ্বল জোতিষ্কের মত ছিলেন তিনি। মানুষই ছিলেন কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। বর্তমানের জটিল ও দূরপরাহত বিজ্ঞান গবেষণার সময়ে তিনি ছিলেন সত্যিকারের এক আলোকবর্তিকা। তার জ্ঞানের গভীরতা আধুনিক মহাকাশ ও জোতির্বিজ্ঞানকে একটি মানানসই কাঠামোয় দাড় করিয়েছিল। দুনিয়ার কোটি কোটি মানুষসহ লক্ষ লক্ষ জ্ঞানী-গুণী ও বিজ্ঞান গবেষকদের কাছে তিনি ছিলেন মূর্তিমান এক আশার আলো। দুনিয়ার কোটি মানুষকে কাঁদিয়ে আজ তিনি দেহত্যাগ করে চলে গেছেন চির অজানা অচেনা দেশে।
“স্বর্গ-নরক খুঁজে কম্পিউটার ভেঙ্গে ফেলার কিছুই নয়। স্বর্গ বলতে কিছুই নেই, মরণের পরে আর কিছুই নাই; এগুলো অন্ধকার থেকে ভয়ের কাহিনীমাত্র।” -স্টেফেন হকিং
যুগযুগান্তরের মানুষের কাছে পূজনীয় হয়ে থাকবেন যে বিজ্ঞানী স্টেফেন হকিং তার কথাই বলছিলাম। আজ সকালের দিকে তিনি লণ্ডনের কেমব্রিজে দেহত্যাগ করেছেন। মরণকালে তার বয়স হয়েছিল ৭৬বছর। লুসি, রবার্ট ‌ও টিম নামে তার ৩জন সন্তান রয়েছেন। তারাই এক লিখিত বিজ্ঞপ্তিতে আজ গণমাধ্যমকে এ সংবাদ জানিয়েছেন।
সংবাদপত্র গার্ডিয়ান তাকে বলেছে “বিজ্ঞানের স্থিতিস্থাপনার উজ্জ্বলতম তারা”। “সায়েন্স এডিটর” ইয়ান সেম্পল এর নামে ‘গার্ডিয়ান’ পত্রিকা লিখেছে- “বিজ্ঞানের স্থিতিস্থাপনার উজ্জ্বলতম তারা, তার জ্ঞানগভীরতা আধুনিক মহাকাশ বিজ্ঞানকে একটি নমুনা দিয়েছিল।”

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT