1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শ্রুতির বেহালায় জেগে উঠে স্মৃতি - মুক্তকথা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

শ্রুতির বেহালায় জেগে উঠে স্মৃতি

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২২ জুন, ২০১৬
  • ১২২৭ পড়া হয়েছে

মুক্তকথা: লন্ডন ২২শে জুন ২০১৬: বিকেল ১.৫৩::
বিশাল পৃথিবীটা ঠিকই একটি ক্ষুদ্র পল্লী হয়ে গেছে। প্রতি মূহুর্তে আমরা শুধু শুনছিই না দেখতে পাচ্ছি সবকিছু। সিরিয়ার কোথায় যুদ্ধ চলছে, দীর্ঘদিনের চলে আসা মারামারিতে মিশরের পিরামিডের কোন ক্ষতি হচ্ছে কি-না আবার বৃটেনে আগামীকালের গণভোটে ‘ইউনিয়নে থাকা’ জিতবে না-কি ‘বের হয়ে আসা’ জিতবে। আরো কত কিছুই না আমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে। শুধু একটি টিপ দেওয়া, অমনি সজিব হয়ে উঠবে নিমিষে চোখের সামনে।

তেমনি, ভোরে উঠে মোবাইলে টিপ দিতেই দেখি মিনহাজের পাঠানো এই গান, মোবাইলের পর্দায় মিটমিট করছে, একটি টিপ খাবার জন্য। টিপ দেবার আগ পর্যন্ত ভাবতে পারিনি যে এই স্বর্ণকিশোরী বেহালা বাজাবে। শুনতে গিয়ে বুঝতে পারলাম, টিপ দিয়ে ঠকা খাইনি। প্রশংসা না জানালে শাম্মুর রুচিবোধের প্রতি অবমাননা করা হবে। কিন্তু কিভাবে, কি নমুনায় প্রশংসা করবো কোন দিশা খুঁজে না পেয়ে অবশেষে মুক্তকথা অনলাইনের স্মরণাপন্ন হলাম। আপনাদের সবার জন্য এই পাতায় তুলে দিলাম। শুনুন আর দেখুনও কি অনুশীলন, আবেগ আর মমতা দিয়ে শিল্পী শ্রুতিকনা দাস শ্রুতি বেহালাখানা বাজিয়েছেন।  পুরনোদিনের একটি শ্রুতিমধুর বাংলা গান।  গানটি শুনতে গেলে অতীতের অনেক স্মৃতিই আপনার চোখের সামনে ভেসে উঠবে নিশ্চয়। আর তাই, বার বার শুনতে দেখতে ইচ্ছে হবে হয়তো। সুদূর আমেরিকা থেকে বাদ্যগানখানা আমার অনলাইন গুগলে পাঠিয়েছেন মৌলভীবাজারের মিনহাজ আহমদ শাম্মু।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT