1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইয়েমেন উপকূলে মার্কিন যুদ্ধ জাহাজে মিসাইল আক্রমণ - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

ইয়েমেন উপকূলে মার্কিন যুদ্ধ জাহাজে মিসাইল আক্রমণ

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
  • ৩০৯৮ পড়া হয়েছে

AAj0e2X.img

মুক্তকথা: রোববার, ১৬ই অক্টোবর ২০১৬।। লোহিত সাগরে আমেরিকার যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে কয়েকটি ক্রুজ মিসাইল ছুড়েছে ইয়েমেনি বিদ্রুহীরা। তবে মিসাইল জাহাজের কোন ক্ষতি করেনি। আমেরিকার একজন এডমিরাল বলেছেন রয়টারকে।
একজন প্রতিরক্ষা মুখপাত্র জানান যে আমেরিকার যুদ্ধ জাহাজ ইউএসএস মেশন আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে লক্ষ্য করেছে ইয়েমেনের “হুতি” বিদ্রুহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে মাটি থেকে মাটিতে ক্ষেপনযোগ্য কয়েকটি মিসাইল ওই যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে ছোঁড়া হয়। স্থানীয় সময় ছিল সাড়ে ৩টা তখন। যুদ্ধ জাহাজ অবশ্য পাঠানো ক্ষেপনাস্ত্রের নিয়মমাফিক জবাব দিয়েছে।
এ সপ্তাহে অন্ততঃ তিনবার আমেরিকার কোন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হলো।
আমেরিকার চীফ অব নেভেল অপারেশন এডমিরাল জন রিচার্ডসন বলেন- “মেশন, আবারো লোহিত সাগরে ইয়েমেনের উপকূল রক্ষা ক্রুজ মিসাইল দ্বারা বলতে গেলে আক্রমণেরই শিকার হলো। এই আঘাতে কোন ধরনের ক্ষতি হয়নি বলে তিনি অবশ্য নিশ্চিত করেছেন।
এই সপ্তাহের প্রথম দিকে আমেরিকার ওই যুদ্ধ জাহাজ “মেশন” থেকে ইয়েমেন উপকূলের ৩টি রাডার কেন্দ্র ধ্বংসের উদ্দেশ্যে টমাহক মিসাইল নিক্ষেপ করা হয়। কারণ, আমেরিকান সামরিক নেতৃত্ব মনে করছে যে ওই রাডার কেন্দ্রগুলো থেকেই এর আগের দুই দফা মিসাইল আক্রমণ চালানো হয়।
হুতি বিদ্রোহীরা অবশ্য আমেরিকার এই অভিযোগকে অস্বীকার করেছে।
সৌদিনেতৃত্বাধীন জোট কর্তৃক গৃহযুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন এ সামরিক অভিযান পরিচালনার ফলে এ পর্যন্ত ৬,৮০০ জন মানুষ মারা গেছে, ৩৫হাজার জখমপ্রাপ্ত হয়েছে আর প্রায় ৩০ লাখ মানুষ ঘর-বাড়ী ছাড়া হয়ে দেশান্তরী হয়েছে। ঠিক এই সময়ে এই গৃহযুদ্ধে আমেরিকার সম্পৃক্ত হবার পরেও মিসাইল আক্রমণ গৃহযুদ্ধকে বাড়াবে বৈ কমানোর কোন সুযোগই নেই। অবশ্য স্কাইনিউজকে ওয়াশিংটনের কর্তারা বলেছেন যে তারা কোন অবস্থায়ই এই গৃহযুদ্ধে গৃতাহুতি দিতে চান না।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT