1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অদেখা প্রাণী সাদা বেবুন পৃথিবীতে আছে - মুক্তকথা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

অদেখা প্রাণী সাদা বেবুন পৃথিবীতে আছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ১২৫৩ পড়া হয়েছে

অদেখা সাদা বেবুন, দেখা গেছে আফ্রিকার তানজানিয়া দেশের অরুশা জাতীয় উদ্যানে।
বেবুন বানর আকৃতির একটি প্রাণী। আফ্রিকার গভীর জঙ্গলে তাদের আদি বাসস্থান। সব বানরের গায়ের রং এর মত বেবুনদের গায়ের রং ও একই। তবে কালো বেবুনও আছে। কিন্তু ধব ধবে সাদা বেবুন কেউ দেখেছেন এমন খবর কখনও শুনা যায়নি।
এবার সেই সাদা বেবুন প্রথমবারের মত দেখা গিয়েছে আফ্রিকার তানজানিয়া দেশের অরুশা জাতীয় উদ্যানে। তন্ন তন্ন করে খাদ্য খুঁজে ঘুরছে। খুবই শান্তিপ্রিয় এক ধরণের মমতা মাখা এ বেবুনের ছবিও তোলা হয়েছে। বৃটিশ স্থিরচিত্র শিল্পী চার্লি লিনাম ও তার সখি এমা ফ্রাংকলিন সৌভাগ্য বশতঃ এই বেবুনের স্থিরচিত্র ধরে রাখতে সক্ষম হন। তিনি নিজেই বলেছেন যে তিনি কখনও জানতেন না যে এ ধরনীতে সাদা বেবুনও আছে।ফটোগ্রাফার চার্লি বেবুনের এই ধবধবে সাদা রং এর বিষয়ে উক্তি করেছেন এই বলে যে তাদের গায়ের ঐ সাদা রং কোন শ্বেতচর্ম বা ধবল রোগগ্রস্ত প্রাণীর মত নয়। বরং এটি শরীরের একটি রঞ্জক পদার্থ বা তেজোষ্ক্রিয়তা যাকে “লেউসিজম” বলে। এই রঞ্জক পদার্থ প্রাণীর শরীরের চামড়া তথা লোমকুপ ও লোমকে রঞ্জিত করে রাখে। সাদা বেবুনগুলো অন্যান্য কালো বেবুনের সাথে খুব সহজেই খাদ্যানুসন্ধানে রত দেখা গিয়েছে।

বৃটেনের লিভারপুলের মানুষ স্থিরচিত্র শিল্পী চার্লি লিনহাম তার জীবনসঙ্গীকে নিয়ে গাড়ীতে ঘুরছিলেন। হঠাতই চোখে পড়ে এই সাদা বেবুন। প্রথম দেখায় তিনি মনে করেন সাদা ছাগল কিন্তু কাছাকাছি যাবার পর বুঝতে পারেন ওগুলো ছাগল নয় বরং সাদা বেবুন। প্রথম দর্শনে তিনি হতবাক হয়ে যান। তার জানা ছিলনা যে সাদা বেবুনও আছে। সাথে সাথেই তিনি মনস্থির করে নিলেন যেভাবেই হোক তিনি এদের ছবি তুলবেন। ওরা প্রায় ৫০০ মিটার দূরে। রাস্তাটি খুবই অপরিচ্ছন্ন কিন্তু তিনি হাল ছাড়েননি। ধীরে ধীরে দূর্গম ঐ পাঁচশ’ মিটার অতিক্রম করে সাদা বেবুনদের কাছাকাছি ছবি তোলার প্রয়োজনীয় দূরত্বে গিয়ে পৌঁছলেন। প্রথমে ভেবে ছিলেন সাদা বেবুনগুলো হয়তো পালাবে কিন্তু না ওরা পালায়নি। অত্যন্ত শান্তভাবে ওরা তাদের খাদ্যান্বেষণেই ব্যস্ত ছিল। তিনিও ছবিগুলো তুলে নেন।
‘এমিলি চান’ এর লিখা ‘মেইল অনলাইন’ থেকে অনুদিত।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT