1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একই দলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-১২ - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

একই দলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-১২

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৮৬ পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা পরিষদের সামনে মিছিল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ইটপাটকেলের আঘাতে এসময় উপজেলা যুবলীগ সভাপতি ময়নু খানসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রায় ২০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ।
আজ বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারী দুপুরে রাজনগর উপজেলা পরিষদ এলাকায় মিছিল দেয়া নিয়ে উপজেলা চেয়ারম্যান শাহাজান খান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিছবাহুদ্দৌজা ভেলাই সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মহড়া ঘটে। এ সময় উভয় পক্ষ একে-অপরের দিকে ইট-পাটকেল ছোঁড়ে এবং লাটি-সোটা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।
খবর পেয়ে রাজনগর থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দুই ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রায় ২০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। এ সময় ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুপার উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। কয়েকজন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT