1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এক শিক্ষক হত্যা ও এক শিক্ষককে নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

এক শিক্ষক হত্যা ও এক শিক্ষককে নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৬০৩ পড়া হয়েছে

মৌলভীবাজার, ২৮ জুন ২০২২ইং

মৌলভীবাজার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের কলেজ শিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পড়িয়ে নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদী সমাবেশ হয়েছে মৌলভীবাজারে। এসব ঘটনায় জড়িতের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্ত্বরে প্রতিবাদী সমাবেশের আয়োজন করে মৌলভীবাজারের প্রগতিশীল কয়েকটি সংগঠন। উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা কমিটির সহ সভাপতি জহর লাল দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সিপিবি জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, জেলা যুব ইউনিয়নের সভাপতি মাসুক মিয়া, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাস, শিক্ষক ফোরামের নেতা দিলীপ দেবনাথ, সংস্কৃতিকর্মী মীর ইউসুফ আলী, নির্বেন্দু নির্ধুত তপু, লক্ষণ অধিকারী, ছাত্রনেতা বিশ্বজিৎ নন্দী, প্রশান্ত কৈরী, রাজীব সুত্রধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সুমন কান্তি দাশ।

এসময় বক্তারা বলেন, একজন ছাত্র কর্তৃক শিক্ষককে হত্যার ঘটনা আমাদের সমাজের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ঘটনার আড়ালে কারো মদদ আছে কি না সেটি খতিয়ে দেখতে হবে। এছাড়া নড়াইলে পুলিশের সামনে শিক্ষক নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT