1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বীর মুক্তিযোদ্ধা আজিবুর আর নেই - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

বীর মুক্তিযোদ্ধা আজিবুর আর নেই

আব্দুল মোহিত টুটু
  • প্রকাশকাল : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪৪ পড়া হয়েছে

এবার অজানায় পাড়ি জমালেন
বীর মুক্তিযোদ্ধা আজিবুর রহমান

সময়ের সাহসী সন্তান, মুজিব বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা আজিবুর রহমান সুইডেনে নিজ বাসভবনে গত ৬ই ডিসেম্বর ২০২৪ইং রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(আমরা মহান স্রষ্টার এবং তার কাছেই ফিরে যাবো)। তিনি দীর্ঘদিন যাবৎ বহুমূত্র রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তার জীবনঘনিষ্ট বন্ধু সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু জানান গত ৬ ডিসেম্বর’২৪ইং রাতে বিছানায় ঘুমন্ত অবস্থায় আজিবুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আরও জানান জীবনের শেষ পর্যায়ে আজিবুর রহমান আত্মীয়-স্বজন প্রায় সকলের কাছ থেকেই কোন এক অজানা কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। লণ্ডনে অবস্থানরত তার ভ্রাতুস্পুত্র জয়নায় আবেদীনও একই তথ্য দেন।

মৌলবীবাজার সদরের উমরপুর পীরের বাড়ীর এ কৃতিসন্তান বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আজিবুর রহমান ১৯৭৭সালে দেশ ছেড়ে সুইডেনে চলে যান এবং সেখানেই শেষ আবাস গড়ে তোলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ২মেয়ে সহ বহু গুণগ্রাহী ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।

আগামী ১৩ই ডিসেম্বর শুক্রবার যোহর নামাজের পর সুইডেনের উপছালা মসজিদে তার যানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সুইডেনেই তাকে সমাহিত করা হবে বলে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু জানিয়েছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT