1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মূল্যবান গাছ চুরি - মুক্তকথা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা।

মূল্যবান গাছ চুরি

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫০৩ পড়া হয়েছে

সংরক্ষিত লাউয়াছড়া বন থেকে একরাতে
৩টি সেগুন গাছ চুরি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বন থেকে এক রাতে স্থানীয় একটি সংঘবদ্ধ চোর চক্র ৩টি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে গেছে। গত বুধবার গভীর রাতে লাউয়াছড়া বন বিট অফিস সংলগ্ন মূল্যবান এ গাছগুলো চুরি যাওয়ার ঘটনাটি ঘটে। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে।

স্থানীয় সুত্রে জানা যায়, লাউয়াছড়ার বন প্রহরী ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ(সিপিজি) দিনের বেলায় বন পাহারা না দিয়ে লাউয়াছড়ায় গাইডিং সার্ভিস নিয়ে ব্যস্ত থাকেন। সেই সুযোগে স্থানীয় চোর চক্র দিনের বেলায় বনের ভিতর ঢুকে গাছ দেখে যায় এবং রাতের বেলায় সুযোগ বুঝে গাছ কেটে পাচার করে। অভিযোগ উঠেছে স্থানীয় সংঘবদ্ধ চোর চক্রের সাথে বন বিভাগের কিছু অসাধু বন প্রহরী ও সিপিজি সদস্য সম্পৃক্ত রয়েছেন।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, গাছ কাটার বিষয়টি লাউয়াছড়া বিট কর্মকর্তা জানার পর সংঘবদ্ধ চোর চক্রকে রাতেই ধাওয়া দেওয়া হয়। সেই সময়ে কিছু গাছের খন্ড ও পরিবহন ট্রলি জব্দ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। কোন বন প্রহরী অথবা সিপিজির সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT