1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এটি কোন অফিস নয়, আজ কোন জাতীয় দিবসও ছিল না। অথচ উড়ছে জাতীয় পতাকা !!! - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

এটি কোন অফিস নয়, আজ কোন জাতীয় দিবসও ছিল না। অথচ উড়ছে জাতীয় পতাকা !!!

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৫১৫ পড়া হয়েছে

মুক্তকথা: লন্ডন।।  স্বার্থ হাসিলে মানবের বিপথগামীতা নতুন কিছু নয়। যুগে যুগে মানুষের সমাজে স্বার্থান্বেষী এমন দুষ্ট প্রকৃতির মানুষের অর্থহীন, রুচিহীন এমনকি বিবেকহীন বহুকাজ একদিকে যেমন দেশ ও সমাজকে হাসিয়েছে আবার কঠিন দূর্ভোগেও ফেলেছে। এসব মানুষ এতোই স্বার্থান্ধ যে সে নিজের লাভ ছাড়া অন্যকিছুই বুঝে না এমনকি বুঝতে চায়ও না। এ ধরনের লোকজন যখন সমাজ থেকে আস্কারা পায় তখন তাদের অনৈতিক চাহিদা প্রবল হয়ে একসময় গোটা সমাজের কাঁধে অসহনীয় বোঝা হয়ে দাঁড়ায়। সময় থাকতে এদের বিহীতে এগিয়ে না এলে সামান্য কাটা শেষে বিষফোঁড়া হয়ে দেখা দেবেই।
তেমনি, কুশিক্ষায় আচ্ছন্ন বর্বরযুগের অন্ধ স্বার্থ হাসিলের এক চমৎকার চিত্র ক্যামেরাবন্ধী করেছেন ফেইচবুকার সাইফুদ্দীন আহমদ নান্নু। তার সেই ছবিতে যা দেখা যাচ্ছে তাতে কোন ব্যাখ্যা বা নির্ঘন্ট লিখার প্রয়োজন পড়েনা। তার ওই ছবিই খুবই পরিস্কারভাবে আমাদের সমাজের কতিপয় মূর্খ মানুষের পুঁতিগন্ধময় বিবেকহীন মানসিকতার ছবি তুলে ধরে। যদিও এ আমাদের সার্বিক  সমাজচিত্র নয়। স্বভাবতঃই প্রশ্ন জাগে এরা কারা? কোন শক্তি ও সাহসে পরিবেশ বিনষ্টের পাশাপাশি গোটা সমাজের মুখে চুন-কালী পড়িয়ে দেয়ার এমন জঘন্য অপরাধমূলক কাজ করে যাচ্ছে!
নান্নু তার ফেইচবুকে লিখেছেন- এসব  গাবতলীর গরুর হাটের সামনে, গোবরসহ হাটের বর্জ বিক্রি হয়। ঢাকা যাওয়া আসার পথে বহুদিন দেখেছি। আজ দেখলাম ভিন্ন একটি বিষয়।
সেই গোবর্জ বিক্রির টংঘরের উপরে পতপত করে উড়ছে জাতীয় পতাকা।
এটি কোন অফিস নয়, আজ কোন জাতীয় দিবসও ছিল না। অথচ উড়ছে জাতীয় পতাকা !!!

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT