1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দেশের উন্নয়নে শিক্ষার্থীদের আত্মনিয়োগে ব্রতী হতে আহ্বান জানালেন মন্ত্রী - মুক্তকথা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

দেশের উন্নয়নে শিক্ষার্থীদের আত্মনিয়োগে ব্রতী হতে আহ্বান জানালেন মন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৫১৭ পড়া হয়েছে

– পরিবেশমন্ত্রী

ঢাকা, ১২ এপ্রিল, ২০২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে হবে। এজন্য সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভসহ ভবিষ্যতের যেকোনো প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার জন্য নিজেদের যোগ্য করে তুলতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে পাশাপাশি নিজ নিজ এলাকায় শিক্ষা বিস্তারে কাজ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র অডিটোরিয়ামে ১২ এপ্রিল, মঙ্গলবার বিকালে মৌলভীবাজার ছাত্রকল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত “নবীন বরণ, ইফতার ও কৃতি সংবর্ধনা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দিনরাত কাজ করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর অংশ হিসেবে হাকালুকি হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, রাস্তা ও রেললাইনের উন্নয়নের কাজ চলমান আছে। তিনি বলেন, মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ আসাদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস-উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আশফাক হোসেন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন আহমেদ প্রমুখ।

সংবাদ সূত্র: দীপংকর বর, সিনিয়র তথ্য অফিসার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT