1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নতুন উৎপাদিত ইয়েলো টি, দাম ১২ হাজার ২০০ টাকা - মুক্তকথা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

নতুন উৎপাদিত ইয়েলো টি, দাম ১২ হাজার ২০০ টাকা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৯২১ পড়া হয়েছে

সৈয়দ ছায়েদ আহমদ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলামে ১২ হাজার ২০০ টাকায় বিক্রয় হলো নতুন উৎপাদিত ইয়েলো টি। বৃহস্পতিবার (১৮মার্চ) সকালে শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে (টিপিটিএবি) ২০তম নিলামে সর্বোচ্চ দামে এ চা বিক্রয় হয়। হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের বৃন্দাবন চা-বাগানে উৎপাদিত এ চা পাতা মুল্যে দেশের সর্বোচ্চ মুল্য। দুই কেজি ইয়েলো টি নিলামে উঠে।
শ্রীমঙ্গলে পপুলার টি হাউজ ক্রয় করে ইয়েলো টি। এর আগে গত সাপ্তাহে চট্রগ্রাম নিলামে এই চায়ের দাম উঠেছিল ৮ হাজার ৩শ টাকা। তথ্য নিশ্চিত করেছেন টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(টিপিটিএবি) এর পরিচালক হেলাল আহমদ। চায়ের মধ্যে দেশে সর্বপ্রথম নতুন করে উৎপাদন করা হচ্ছে ইয়েলো টি।
তিনি বলেন, প্রথমবারের মতো ‘ইয়েলো টি’ শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে নিলাম প্রস্তাব করা হয়েছে। নিলাম প্রস্তাবটি করে শ্রীমঙ্গল ব্রোকারস লিমিটেড। নিলামে এক কেজি চা পাতা ১২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
চা একটি সুস্বাদু পানীয় খাদ্য। দেশের প্রতিটি অ লে এখন চায়ের কদর বেশি। আমরা সাধারণত ব্ল্যাক টি পান করে থাকি। এর মধ্যে স্পেশাল কিছু চা রয়েছে যেমন গ্রিন টি, লেমন টি ইত্যাদি।
উল্লেখিত চা উৎপাদন করা হচ্ছে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের বৃন্দাবন চা-বাগানে। এর পাশাপাশি তারা উৎপাদন করছে হোয়াইট টি নামে আর ও একটি চা, যার চাহিদা দেশে ব্যাপক।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT