1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের শ্রমিক সমাবেশ ও মিছিল - মুক্তকথা
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের শ্রমিক সমাবেশ ও মিছিল

বিশ্বজিৎ নন্দী
  • প্রকাশকাল : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪৯৬ পড়া হয়েছে

চা শ্রমিকদের ২০ মাসের পূর্নাঙ্গ বকেয়া মজুরি পরিশোধ করার দাবিতে মৌলভীবাজারে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ৫ মার্চ ২০২৩, রবিবার দূপুর ১২টায় মৌলভীবাজার চৌমুহনায় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রার্জী পাশীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কিরন শুল্ক বৈদ্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এড.মঈনুর রহমান মগনু, এড.আবুল হাসান, মৌলভী চা বাগান পঞ্চায়েতের সদস্য রতন লাল, রাজনগর চা বাগান ফেডারেশনের সভাপতি আকাশ রিক্সমনসহ বিভিন্ন চা বাগানের শ্রমিক প্রতিনিধি।
চা শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ২০ মাসের বকেয়া মজুরি ৩০ হাজার টাকা দিতে হবে। কোনভাবে আংশিক বকেয়া ১১ হাজার টাকা দেওয়ার যে শ্রমিক স্বার্থবিরোধী সিদ্ধান্ত সেটা চা শ্রমিকরা মেনে নিবে না। সমাবেশ পরবর্তীতে শহরে শ্রমিক স্বার্থ বিরোধী আংশিক বকেয়া ১১ হাজার টাকা প্রদান প্রত্যাখান করে পূর্নাঙ্গ বকেয়া মজুরি প্রদানের দাবিতে মিছিল করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT