1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাড়ীর তিনতলায় লাশ পাওয়া গেলো সিলেটের এক আওয়ামীলীগ নেতার - মুক্তকথা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

বাড়ীর তিনতলায় লাশ পাওয়া গেলো সিলেটের এক আওয়ামীলীগ নেতার

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৬১৭ পড়া হয়েছে

সিলেটে নিজ বাসার তৃতীয় তলার সিঁড়ি ঘর থেকে আওয়ামী লীগের এক নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক(৫৫)। তার বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

৩১ অক্টোবর, শুক্রবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নিয়ে আসে।

আবদুর রাজ্জাক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বাসিন্দা।

নিহত আব্দুর রাজ্জাকের প‌রিবারের বক্তব্য বলে পুলিশ জানায়, ৩১ অক্টোবর সকালে ফজরের নামাজ শেষে বাসার ছাদে হাঁটতে উঠে‌ছিলেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে গৃহকর্মী বাড়ি আসার পর পরিবারের সদস্যরা আবদুর রাজ্জাককে নিজ ঘরে পান‌নি। পরে খোঁজাখু‌জি করতে গিয়ে তৃতীয় তলার সিঁড়ির পাশে এক‌টি কক্ষে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT