1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ ও মন্ত্রীর পদত্যাগ দাবী - মুক্তকথা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ ও মন্ত্রীর পদত্যাগ দাবী

পর্যটন প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ৯ মে, ২০২২
  • ৭২১ পড়া হয়েছে

ভোজ্য তেলের গনবিরোধী মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা এবং সকল নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি বন্ধ করে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নির্ধারণ করা, মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেয়া সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাসদ মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ কর্মসূচি শহরের চৌমুহনায় দূপুর ১:৩০টায় অনুষ্ঠিত হয়।

আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ভোজ্যতেল সহ নিত্যপণ্যের দাম বাজারে এমনিতেই জনসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। আমরা আমাদের দলের পক্ষ থেকে মুনাফাখোর অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নির্ধারণের দাবিতে জনগণের পক্ষের শক্তি হিসেবে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি।
অপরদিকে সরকার এবং ব্যবসায়ীরা মিলে আরেক দফা ভোজ্য সয়াবিন তেলের ওপর এক লাফে ৩৮ টাকা দাম বৃদ্ধি করে ১৯৮ টাকা এবং সকল প্রকার ভোজ্য তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছে। জনগণের আয় না বাড়লেও বাজারে জিনিষপত্রের দাম বেড়েই যাচ্ছে। এই দাম বাড়ার ফলে লাভবান হচ্ছে বড়বড় পূঁজিপতি ব্যবসায়ীরা আর জনগণ প্রতিনিয়ত এই বাজার সিন্ডিকেটের বলির শিকার হচ্ছে। এই পরিস্থিতিতে জনগণের দল হিসেবে বাসদ আহবান জানাচ্ছে জনগণের ক্ষমতা ও অধিকার প্রতিষ্ঠায় বাসদের পতাকা তলে সমবেত হওয়ার।

বাসদ মৌলভীবাজার জেলা সদস্য অ্যাড. আবুল হাসান এর সভাপতিত্বে এবং সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাহাত আহমেদ, শ্রমিক ফ্রন্ট জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, স্কুল সম্পাদক কাকলি সরকার প্রমূখ নেতৃবৃন্দ।

একইসাথে এই মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম ভেঙে দিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য সামগ্রির দাম নির্ধারণ করা এবং ব্যর্থ বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ আমরা দাবী করছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT