1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

মৌলভীবাজারে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ৪৭৯ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। ইসলামী ব্যাংক, মৌলভীবাজার শাখার উদ্যোগে গত বুধবার ব্যাংক মলিনায়তনে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের সিনিওর ভাইম প্রেসিডেন্ট মিজানুর রহমান ভূইয়া’র সভাপতিত্বে ও ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদুল্যাহ’র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মৌলভীবাজার জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা শেখ মোঃ আব্দুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলশি সুপার রওসনুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার শাখার এভিপি ও শাখা সমূহের প্রধান মো. সাইয়েদূর রহমান। প্রধান আলোচক তার আলোচনায় তাক্বওয়া অর্জনের বিভিন্ন কৌশল ও রমজানের পবিত্রতা রক্ষার দিক তুলে ধরেন। তার পাশাপাশি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে সবাইকে সুদমুক্ত ব্যাংকিং করার আহবান জানান। প্রধান অতিথি তাঁর আলোচনায় ইসলামী ব্যাংকের অগ্রগতি ও সমৃদ্ধির দিক তুলে ধরেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT